শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন একটি গ্যাসকূপের খননকাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি সফল হলে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাপেক্স এই কূপের খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে। পরদিন বুধবার (২৯ জুলাই) সকাল থেকে পুরোদমে শুরু হয় খননকাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’।

বাপেক্স সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ১ হাজার ৫৫০ মিটার পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খননকাজ সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় লাগবে। এরপর ১৫ দিনের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শেষে কূপে গ্যাসের প্রকৃত মজুদ নির্ধারণ করা হবে।

প্রকল্পটির ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, নির্ধারিত সময়ের মধ্যে খনন ও পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করা গেলে গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাবে। তিনি আরও বলেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই খননকাজ নিরবচ্ছিন্নভাবে চলবে এবং নির্ধারিত গভীরতা পর্যন্ত পৌঁছানোর লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

নতুন এই গ্যাসকূপ সফল হলে তা জাতীয় জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

  • সর্বশেষ