শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০১:১৩ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৮জন গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুলিশের অভিযানে মাদক ও আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন মামলায় ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করে। এসময় ফেরদৌস হাসান নামেন এক মাদক কারবারির নিকট থেকে নেশা জাতীয় ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত সোমবার রাতে আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে আদমদীঘি উপজেলার মুরাদপুর গ্রামস্থ জনৈক সাকিবের দোকানের সামনে পাকা রাস্তার উপর বিক্রি করার সয়ম নেশা জাতীয় মাদকদ্রব্য ৮০পিস ট্যাপেন্টোডল ট্যাবলেটসহ কুসুম্বী গ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে ফেরদৌস হাসানকে গ্রেফতার করে এবং আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে সিআর মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সান্তাহার চা-বাগান সিভিল কলোনীর ছাইফুল ইসলামের ছেলে শাহিন আলী ও সিআর মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে আজিজার রহমানকে গ্রেফতার করা হয়।

এছাড়া অসামাজিক কার্যকলাপ ও ধর্তব্য অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে সান্তাহার চা-বাগানের মিনহাজের স্ত্রী জুলি বেগম, নতুন বাজারের মোতালেবের মেয়ে রমনা বেগম, নওগাঁর নিউ সাহাপুর গ্রামের ফরিদ সরদারের ছেলে রমজান আলী, একই জেলার মধ্য দূর্গাপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেখো মুনি ও বগুড়া সদরের ঘোলাগাড়ী পশ্চিমপাড়ার তোজামের মেয়ে নূর জাহান বেগমকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ