শিরোনাম
◈ ডলার নয়, ভারতীয় রুপিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে চায় রাশিয়া ◈ ভারতের দায়িত্ব ছাড়লেন সহকারী কোচ ডেসকাট, যুক্ত হচ্ছেন কলকাতা নাইটরাইডা‌র্সে ◈ কর্ণফুলী টানেলে চার রাতের জন্য বদলাচ্ছে যান চলাচলের নিয়ম ◈ দৈনিক ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতিতে দেশ ◈ বিশ্ববাজারে প্রবৃদ্ধি, কিন্তু বাংলাদেশের রফতানি বাড়ল মাত্র ০.৮৯ শতাংশ ◈ মৃত্যুদণ্ডের বিধানেও কমছে না ‘পাগল করা’ মাদকের বিস্তার ◈ সিটি করপোরেশনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার ◈ ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রশংসা, ওয়াশিংটনে বিক্ষোভের মুখে নেতানিয়াহু ◈ দেশের ২১ বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বে নতুন মুখ ◈ সিলেটে সমাবেশ ঘিরে উত্তাপ: আলেম অবমাননার অভিযোগে প্রতিবাদ, লেবার পার্টির বিরুদ্ধে ব্যবস্থা দাবি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৯:২৪ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর্ণফুলী টানেলে চার রাতের জন্য বদলাচ্ছে যান চলাচলের নিয়ম

কর্ণফুলী টানেলের যানবাহন নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আগামী চার রাত বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু থাকবে। এ সময়ে টানেলের দুটি টিউবের পরিবর্তে একটি টিউব ব্যবহার করে উভয়মুখী যান চলাচল পরিচালনা করা হবে।

এতে যানবাহনের চাপ বেশি থাকলে চালক ও যাত্রীদের সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত টানেলের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় ‘পতেঙ্গা-আনোয়ারা অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা রুটের যেকোনো একটি টিউব দিয়ে বিকল্পভাবে উভয় দিকের যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহনের সংখ্যা বেশি হলে টানেলের দুই প্রান্তে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সেক্ষেত্রে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চালক ও যাত্রীদের ধৈর্য ধরার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়