শিরোনাম
◈ মিয়ানমারের স্ক্যাম কারখানার নেপথ্যে যেভাবে কাজ করে আন্তর্জাতিক মাফিয়া নেটওয়ার্ক ◈ হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় আহত সারজিস-পাটওয়ারী, জানালেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নাম ভাঁড়িয়ে প্রতারণা বেড়েছে, সতর্ক করল পুলিশ ◈ এক বছরে বাংলাদেশ রেলওয়ের আয় বেড়েছে ২২১ কোটি টাকা ◈ দেশে বিক্রি হওয়া যে ৮ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি ◈ ওয়ান‌ডে দ‌লের অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, দা‌য়িত্ব পে‌তে পা‌রেন লিটন দাস! ◈ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হা‌রি‌য়ে ফাইনালে বাংলাদেশ ◈ বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো: প‌রিচালক, মান‌বা‌ধিকার সংস্খ ◈ ‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ ◈ রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৮:৫৪ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত, হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার : বাগেরহাট জেলা জজ আদালতের আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় দুই ভাইসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

এর আগে সোমবার ভোররাতে বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— বাগেরহাট আলিয়া মাদ্রাসা সড়ক এলাকার শেখ আবু দাউদের ছেলে শেখ মুরাদ (৪১) ও তার ভাই আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), সদর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মোকসুদ আলীর ছেলে হাফিজুর রহমান (৪৮) এবং একই এলাকার এসকেন্দার শেখের ছেলে শিপন শেখ (২৮)।

পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের মাত্র ৫০ ঘণ্টার মধ্যে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। হত্যার মূল পরিকল্পনাকারী শেখ মুরাদ নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্তর পূর্বপরিচিত ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং ঘটনার দিনও তারা একসঙ্গে ছিলেন।

তিনি জানান, দুজনের মধ্যে একটি বিষয়কে কেন্দ্র করে চরম মতবিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ জানতে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ এবং অধিকতর তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে।

পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থল ও আশপাশে মোট পাঁচজন ব্যক্তি উপস্থিত ছিলেন। হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে হাফিজুর রহমানের বিরুদ্ধে পূর্বে একটি হত্যা মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ সময় তিনি বলেন, যে এলাকায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেখানে অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে এবং অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন আইনজীবী নিজাম উদ্দিন শান্ত। পরদিন রাতে তার স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য এবং সাবেক ছাত্রদল নেতা ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও তিন কন্যাসন্তান রেখে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়