শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল

কয়েকটি গণমাধ্যমে ‘মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি’ এমন সংবাদ প্রকাশের পর এটিকে গুজব বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই।

মঙ্গলবার ( ২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মাদক প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমরা মাদকবিরোধী অভিযান ঠাকুরগাঁওয়ে শুরু করেছি সবাইকে সম্পৃক্ত করে। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে আমাদের যত সরকারি কর্মকর্তা আছেন, স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, রাজনৈতিক দল আছে, সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো আছে সবাইকে নিয়ে এই মাদকবিরোধী অভিযানকে আমরা একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই।

মাদক নির্মূলে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এটা ছাড়া আমি মনে করি, বিকল্প কোনো পথ নাই। শুধু আইন করে, শাস্তি দিয়ে মাদককে নির্মূল করা সম্ভব না। আমি বিশ্বাস করি আমরা ঠাকুরগাঁওতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি, সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করব অবশ্যই।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমরা চাই আপনারা এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন এবং এই প্রচারটা করবেন, এর মূল কাজটা হচ্ছে প্রচার করা যে মাদক খারাপ জিনিস, মাদক ব্যবহার করা উচিত না। এভাবেই আমাদের নিজেদেরকে এগোতে হবে।

 

  • সর্বশেষ