শিরোনাম
◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঠিয়ার শতবর্ষী ঐতিহ্যে মুগ্ধ ব্রুনেইর রাষ্ট্রদূত

ইফতেখার আলম বিশাল : ঢাকায় নিযুক্ত ব্রুনেই দারুসসালামের রাষ্ট্রদূত হাজি হারিস বিন হাজি ওসমান রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি ও গোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে দুই সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি এসব প্রত্নস্থাপনা ঘুরে দেখেন এবং এর ইতিহাস ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

শনিবার দুপুর ১টা ৩৬ মিনিটে সড়কপথে পুঠিয়া রাজবাড়ি প্রাঙ্গণে পৌঁছালে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানান পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং রাজবাড়ি কর্তৃপক্ষ। পরে তিনি রাজবাড়ির বিভিন্ন স্থাপনা ও পাশের ঐতিহাসিক গোবিন্দ মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত টেরাকোটার কারুকাজ, প্রাচীন স্থাপত্যশৈলী এবং প্রত্নস্থাপনাগুলোর সংরক্ষণ কার্যক্রম গভীর আগ্রহ নিয়ে ঘুরে দেখেন। এ সময় স্থানীয় কর্মকর্তারা তাঁকে পুঠিয়া রাজবাড়ির ইতিহাস, জমিদারি আমলের স্থাপত্য এবং প্রত্নসম্পদ সংরক্ষণ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন ব্রুনেই দূতাবাসের প্রথম সচিব মাজি রোজাইমি বিন দাতো পদুকা হাজি আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক সম্পাদক আবদুল রহমান।

প্রায় ১৫ মিনিট অবস্থান শেষে দুপুর ১টা ৫০ মিনিটে প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশে পুঠিয়া ত্যাগ করে। প্রশাসন সূত্র জানায়, সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

উত্তরবঙ্গের অন্যতম ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পুঠিয়া রাজবাড়ি ও এর মন্দিরসমূহ দেশি-বিদেশি পর্যটক, গবেষক এবং কূটনীতিকদের কাছে দীর্ঘদিন ধরেই আকর্ষণীয় গন্তব্য। সংশ্লিষ্টদের মতে, বিদেশি কূটনীতিকদের এমন সফর বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও পরিচিত করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়