শিরোনাম
◈ বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটবে কীভাবে? ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস!

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ১০:৫৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে আঘাত হানতে পারে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ধারা’

কয়েক ঘণ্টার মধ্যেই সিলেটেসহ দেশের বিভিন্ন জেলায় হতে পারে চলতি বছরের তৃতীয় বৃষ্টি বলয়, যেটির নাম দেওয়া হয়েছে ‘ধারা’।

রবিবার (৫ জুলাই) থেকে আগামী এক সপ্তাহ এই বৃষ্টি বলয় স্থায়ী হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৪ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কাজ করা ‘বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম লিমিটেড’।
 
সংস্থাটি তাদের পোস্টে লিখেছে, ‘জুলাইয়ের ৫ তারিখের মধ্যে দেশে প্রবেশ করতে পারে নতুন বৃষ্টি বলয় ‘ধারা’। যা পর্যায়ক্রমে চলতে পারে জুলাইয়ের ১৩ তারিখ পর্যন্ত।’

আরও জানানো হয়েছে, আসন্ন এই বৃষ্টি বলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে চট্টগ্রাম বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। মাঝারি সক্রিয় থাকতে পারে খুলনা ও ঢাকা বিভাগে। তুলনামূলক কম সক্রিয় থাকতে পারে রংপুর ও রাজশাহী বিভাগে।

তবে বৃষ্টি বলয় ‘ধারা’ কতটা শক্তি নিয়ে দেশে প্রবেশ করতে পারে, সে ব্যাপারে কিছু জানায়নি ওয়েদার অবজারবেশন টিম। প্রতিষ্ঠানটি শুধু জানিয়েছে, ‘শিগগিরই এর বিস্তারিত আপডেট করা হবে।’
 
এর আগে গত ১৩ থেকে ১৭ মার্চের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে সক্রিয় ছিল বছরের প্রথম বৃষ্টি বলয় ‘গোধূলী’। এটি বেশি সক্রিয় ছিল সিলেট ও ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের উত্তর–পূর্বাংশ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে। এর প্রভাবে জেলাগুলোতে দফায় দফায় ঝড়-বৃষ্টি হয়।

এরপর গত ২৫ এপ্রিল দেশে ধেয়ে আসে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’। যার প্রভাবে ৭ মে পর্যন্ত টানা ১২ দিন দেশের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি হয়। দুটি বৃষ্টি বলয়েরই আভাস দিয়েছিল বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম লিমিটেড।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার (৪ জুলাই) মধ্যরাতের মধ্যে দেশের ৮ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়