শিরোনাম
◈ বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটবে কীভাবে? ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস!

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৯:১৮ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্রধারী ও মাদক নির্মূলে প্রয়োজনে আরেকটি ‘ক্লিন হার্ট’ হবে: বরকত উল্লাহ বুলু

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমপি বলেছেন, যারা অস্ত্র ব্যবসা করেন, অস্ত্র দিয়ে ডাকাতি করেন এবং মানুষ খুন করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রয়োজনে সামরিক বাহিনী দিয়ে ‘ক্লিন হার্ট’-এর মতো আরেকটি অভিযান পরিচালনা করে আপনাদের উচ্ছেদ করা হবে। বেগমগঞ্জে কোনো অস্ত্র ব্যবসায়ী বা অস্ত্রধারীর স্থান হবে না।

শনিবার বিকেলে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল চত্বরে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বরকত উল্লাহ বুলু আরও বলেন, আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের সঙ্গে অনেক সময় অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীরাও ছবি তুলতে পারে, আমরা তো সবাইকে চিনি না। তাই অস্ত্র ও মাদক নির্মূলে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় তিনি আলেম সমাজ, মসজিদের ইমাম, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে দেশের ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় বাজেট ঘোষণা করেছে। এই বাজেট বাস্তবায়নের জন্য সর্বপ্রথম সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও কিশোর গ্যাং নির্মূল করতে হবে। এসব অপরাধ দমনে প্রশাসনকে আরও গতিশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এবং চৌমুহনী পৌরসভা বিএনপির সদস্য সচিব মহসিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা বিএনপির নেত্রী শামীমা বরকত লাকী, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ প্রমুখ।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে দুপুর থেকে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। এ সময় তারা মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শপথ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়