শিরোনাম
◈ বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটবে কীভাবে? ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস!

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৮:৫৩ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ব্যবহারোপযোগী করা হচ্ছে মজে যাওয়া পুকুর-জলাশয়

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া সরকারি পুকুরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে সংস্কারের মাধ্যমে ব্যবহারোপযোগী করার উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ পৌরসভা। এর অংশ হিসেবে শনিবার সকালে শহরের নগুয়া এলাকার সরকারি পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করা হয়েছে।

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে পরিষ্কার না করায় পুকুরটি ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়েছিলো। কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী’র তত্ত্বাবধানে সরকারি মজা পুকুরটি পরিষ্কার করা হচ্ছে। এ কাজে পৌরসভার অর্ধশতাধিক শ্রমিক অংশ নিচ্ছেন। তারা পুকুর থেকে কচুরিপানা, ময়লা-আবর্জনা ও পলি অপসারণ করে জলাশয়টি পুনরায় ব্যবহারোপযোগী করে তুলতে কাজ করছেন। দুপুরে পুকুরটির পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। তিনি চলমান কার্যক্রম পরিদর্শন করে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী (সিভিল) মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ প্রমুখসহ জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, সরকারি জলাশয় সংরক্ষণ শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়, বরং পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি সংরক্ষণ এবং জনস্বার্থ নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাই জেলার সরকারি পুকুর ও জলাশয়গুলো দখলমুক্ত, দূষণমুক্ত এবং ব্যবহারোপযোগী রাখতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ সমন্বিতভাবে কাজ করছে।

এর অংশ হিসেবে কিশোরগঞ্জ পৌরসভা পৌর এলাকার সরকারি-বেসরকারি পুকুরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি শহরের খরমপট্টি এলাকার সরকারি পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সুস্থ্য, সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন পৌরসভা গড়তে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়