শিরোনাম
◈ বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটবে কীভাবে? ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস!

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার সদর দক্ষিণে ভারসাম্যহীন ভাসমান নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার সদর দক্ষিণে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে বিজয়পুর বাজার এলাকায় থাকতেন ভারসাম্যহীন ভাসমান এক নারী। সারাদিন বাজারের আনাচে-কানাচে ঘুরে বেড়াতেন তিনি। রাত্রিযাপন করতো আশপাশের দোকানগুলোর সামনে কিংবা ফুটপাতে।

সম্প্রতি ভারসাম্যহীন ওই নারী বিজয়পুর বাজারস্থ মাসুদ কনফেকশনারি দোকানের সামনে রাত্রীযাপন করছিলেন। রাতে দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকন (৫০) ওই নারীকে ধর্ষণ করে।

ধর্ষণের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে সর্বত্রই প্রতিবাদের ঝড় উঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মাঝবয়সি নারীর কাছে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি এসে তাকে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি দ্রুত ওই স্থান ত্যাগ করে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ধর্ষণের খবরের পরপরই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়