শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ৫ মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের দুদিন পর ৩ শিক্ষার্থী উদ্ধার, খোঁজ নেই আরও দুজনের

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়া পাঁচ মাদরাসাশিক্ষার্থীর মধ্যে তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। তবে কোনো অপহরণ বা অপ্রীতিকর ঘটনার শিকার নয়, স্রেফ ঘুরতে বেরিয়েই তারা নিখোঁজ হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ৮ জুন সোমবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ থেকে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছে আরও দুই শিক্ষার্থী।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)। তারা সবাই পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।

এর আগে রবিবার দুপুরে একই মাদরাসার পাঁচ শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। সোমবার শিক্ষার্থীদের স্বজনেরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ তাদের সন্ধানে মাঠে নামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে একটি দল বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদে তিন শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করা হয়। পরে তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী মাদরাসা থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যায়। রোববার রাতে তারা তিনানী বাজার বড় মসজিদে অবস্থান করে। সোমবারও বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর সন্ধ্যায় আবার মসজিদে ফিরে আসে। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে কোনো অপহরণ বা অপরাধমূলক ঘটনার তথ্য পাওয়া যায়নি। তবে নিখোঁজ থাকা অপর দুই শিক্ষার্থীর সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তাদের খুঁজে বের করতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে।

  • সর্বশেষ