শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবেশীর লাঠির আঘাতে ছাগল আহত সাথে নিয়ে থানায় নারীর অভিযোগ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশীর লাঠির আঘাতে একটি ছাগলছানা গুরুতর আহত হওয়ার পাশাপাশি এক বৃদ্ধাকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সিংদাহ গ্রামের বাসিন্দা মোছা. নবিরন নেছা  (৬০) মঙ্গলবার (৯ জুন) বিকেলে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন,  ৯ জুন বিকেল সাড়ে ৩টার দিকে তার একটি ছোট ছাগলছানা অসাবধানতাবশত প্রতিবেশী জসিমের বাড়ির গেটের সামনে চলে যায়। এ সময় জসিম (৬০) ছাগলছানাটিকে লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ছাগলছানাটি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবিরন ছাগলছানাটির অবস্থা দেখতে পান এবং এর কারণ জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন বলেও অভিযোগ করেন নবিরন। তার চিৎকারে স্থানীয় যুবক সাব্বিরসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্ষা করেন। স্থানীয়দের উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি মারধর করতে না পারলেও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

Advertisement

অভিযোগকারী নবিরন জানান, ঘটনার পর থেকে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তিনি ও তার পরিবার ক্ষতির শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ