শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৮:৪৯ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইজারাদারের টাকাসহ গাড়ি জোড় করে নিয়ে যাওয়ার অভিযোগ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে 

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে একটি ব্যক্তিগত গাড়িতে ধাক্কা দেওয়ার কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করে গাড়ির চালককে তিন দফায় মারধর এবং গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবদুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগকারী কালাইয়া হাটের ইজারাদার ও উচ্চতর ডিগ্রিধারী হিসাববিদ (এফসিএ) মো. রাজিব হোসেন জানান, সোমবারের গরুর হাটের খাজনার টাকা ব্যাংকে জমা দিতে মঙ্গলবার দুপুরে তিনি তার ব্যক্তিগত গাড়িতে করে কালাইয়ার উদ্দেশে রওনা হন। গাড়িটি চালাচ্ছিলেন মো. শাহিন মিয়া (৫৩)।

রাজিব হোসেনের দাবি, স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে পৌঁছানোর পর পিছন দিক থেকে মোটরসাইকেল নিয়ে কয়েকবার তাদের গাড়িতে ধাক্কা দেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল ফাহাদ। পরে পলি ডায়াগনস্টিকের সামনে গাড়ির চালক শাহিন মিয়া বিষয়টি জানতে চাইলে ফাহাদ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়িটি পাশের এলাকায় সরিয়ে রাখেন। এ সময় রাজিব হোসেন একটি ডায়াগনস্টিক সেন্টারে এবং চালক শাহিন মিয়াকে পাশের একটি দোকানে অবস্থান করানো হয়। পরে সেখানে ছাত্রদলের আরও কয়েকজন নেতা-কর্মী জড়ো হন। অভিযোগ রয়েছে, এরপর চালককে আরও দুই দফা মারধর করা হয়। একপর্যায়ে তাঁর কাছ থেকে গাড়ির চাবি নিয়ে অন্য একজন চালকের মাধ্যমে গাড়িটি নিয়ে যাওয়া হয়।

রাজিব হোসেন অভিযোগ করে বলেন, গাড়ির ভেতরে থাকা হাটের খাজনার টাকাসহ তাঁর ব্যক্তিগত গাড়িটি নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তবে সব অভিযোগ নাকচ করে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ বলেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কালাইয়ার দিকে যাওয়ার সময় যানজটের কারণে একটি কালো রঙের গাড়ির পাশে দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ওই গাড়ির চালক তার হাত ধরে টেনে ধাক্কার কারণ জানতে চান। তিনি দাবি করেন, কোনো গাড়িতে ধাক্কা দেননি এবং টাকাসহ গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগও সত্য নয়।

ফাহাদ আরও বলেন, চলন্ত মোটরসাইকেল থেকে তার হাত ধরে টান দেওয়ায় তিনি ও তার স্ত্রী ঝুঁকির মধ্যে পড়েছিলেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ