শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে অনুমোদনহীন লিচু ও অরেঞ্জ জেলি উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

এন এ মুরাদ, মুরাদনগর : কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিভিন্ন অনিয়ম ও অনুমোদনহীন পণ্য উৎপাদনের অভিযোগে বাদল ফুডস-কে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিভিন্ন ত্রুটি ও অনিয়ম আগামী সাত দিনের মধ্যে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণে কোনো কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার নেই। এছাড়া নির্ধারিত প্যারামিটার অনুযায়ী ল্যাব টেস্ট ছাড়াই পণ্য বাজারজাত করা হচ্ছে। স্টোর রুমে পণ্যের যথাযথ পরিচিতিকরণ (প্রোডাক্ট আইডেন্টিফিকেশন) ব্যবস্থা নেই এবং প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণে এসি সুবিধাও রাখা হয়নি। এছাড়াও উৎপাদন প্রক্রিয়ায় একাধিক নিয়মবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির অনুমোদন রয়েছে এডোবি জেল ও আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিংকস উৎপাদনের জন্য। তবে অনুমোদন ছাড়াই তারা অরেঞ্জ ও স্ট্রবেরি ফ্লেভারের পানীয় উৎপাদন ও বাজারজাত করে আসছিল, যা বিএসটিআইয়ের বিধিমালার পরিপন্থী।

এদিকে টেস্টিং সল্ট উৎপাদন ও বাজারজাত করনে নেই তাঁদের অনুমোদন। এসব মানহীন পণ্য দেদারসে  তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। শিশুরা  নিন্মমানের ক্যামিকেলযুক্ত জেল -জেলি ও লিচু খেয়ে প্রায় অসুস্থ হচ্ছেন বলে জানাগেছে।  

Advertisement

এসব অনিয়মের কারণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সাত দিনের মধ্যে সকল অনিয়ম দূর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রের দাবি, প্রতিষ্ঠানটিতে নিম্নমানের রাসায়নিক ব্যবহারের করে  উৎপাদিত জেলি ও বিভিন্ন খাদ্যপণ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। এসব খাদ্য খেয়েই শিশুরা অসুস্থ হয়। অনিয়মের বিষয়ে জানতে বাদল ফুডস  প্রতিষ্ঠানের মালিক বাদল মিয়াকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি  বলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

কুমিল্লা বিএসটিআইয়ের উপ- পরিচালক পরিতোষ চন্দ্র তালুকদার জানান, “প্রতিষ্ঠানটির অনুমোদিত পণ্যের বাইরে অতিরিক্ত কিছু পণ্য উৎপাদনের বিষয়টি পাওয়া গেছে। এছাড়া মান নিয়ন্ত্রণ ও ল্যাব পরীক্ষাসহ বেশ কিছু ক্ষেত্রে বিধিমালা অনুসরণ করা হয়নি। এসব বিষয় দ্রুত সংশোধনের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “অভিযানে বিভিন্ন ধরনের অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এজন্য প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের ত্রুটি ও অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

  • সর্বশেষ