শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমিক আটক

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে আসার কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষ্মীরানী (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক স্বপন অধিকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামে চিত্ত রায়ের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা লক্ষ্মীরানী প্রেমের সম্পর্কে জড়িয়ে সোমবার রাত ৮টার দিকে প্রেমিক স্বপন অধিকারীর সঙ্গে ধামরাইয়ে আসেন।পরে ভোররাতে তাদের মধ্যে মনমালিন্য সৃষ্টি হয়। একপর্যায়ে স্বপন তাকে রেখে অন্যত্র চলে যান। এর কিছু সময় পর লক্ষ্মীরানী নিজ ওড়না দিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। নিহত লক্ষ্মীরানী মির্জাপুর উপজেলার বীরেন্দ্র মণ্ডলের মেয়ে। আটক স্বপন অধিকারী ধামরাই উপজেলার কান্দিকুল গ্রামের রবীন্দ্র অধিকারীর ছেলে।

ধামরাই থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বপন অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ