শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় একটি বসতবাড়ির জানালার গ্রিল কেটে ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন তোফাজ্জল হোসেন (২৩), কেফায়েত হোসেন (২৭), রেজাউল করিম (৩৬), মেহেদী হাসান (২৪), মোহাম্মদ তানজিদ (২৪) ও মোহাম্মদ তারেক (২৬)। তাঁরা সবাই একই উপজেলার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, গতকাল রাতে ৮ থেকে ১০ জন ডাকাত জানালার গ্রিল কেটে বসতবাড়িতে প্রবেশ করে। ওই সময় বাড়িতে গৃহবধূ (৪১), তাঁর কিশোরী মেয়ে (১৫) ও একটি শিশু (৭) ছিল। এ সুযোগে ডাকাত দলের সদস্যরা অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে আলমারি থেকে নগদ ৫০ হাজার টাকা লুট করে। এরপর একটি সোনার চেইন, একটি কানের দুল ও একটি আংটিও লুট করে তারা। পরে গৃহবধূ ও তাঁর কিশোরী মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

এরপর স্থানীয় লোকজন ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে দুজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

গৃহবধূর ভাই বলেন, ‘বোনের বাড়িতে ডাকাত দল ডাকাতি করে চলে গেলে আমাকে ফোন করা হয়। সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই। তাদের মুখে ডাকাতি, ধর্ষণ ও পাশবিক নির্যাতনের কথা শুনি। স্থানীয় লোকজন পুলিশকে অবহিত করে।’

এ ব্যাপারে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস বলেন, জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। ভুক্তভোগী পরিবার ধর্ষণের অভিযোগ তুলেছে। তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে। ঘটনার পরপরই জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়