শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগ ও ছাত্র লীগের ৩ নেতা গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা): দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্র লীগ, আ. লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দাউদকান্দি মডেল থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন বিকেলে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের রামনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল করা হয়। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের পক্ষে প্রচারণা চালায় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় আব্বাস নামের এক ব্যক্তি বাদী হয়ে ১৯ জনকে উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

একটি মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারীর নির্দেশনায় থানা পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন— পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ওহিদুর রহমান (৫০), বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নবীর হোসেন (৩৮) এবং জিংলাতলী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. আসিফ ভূঁইয়া (১৯)।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক কিংবা নিষিদ্ধ সংগঠনের যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে দাউদকান্দি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ মঙ্গলবার (১০ জুন) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ