শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পত্তির জন্য গলায় ওড়না পেঁচিয়ে মাকে হত্যাচেষ্টা : ছেলে ও ছেলের বউ গ্রেপ্তার 

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে সম্পত্তির জন্য মাকে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় ছেলে ও ছেলের বউকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৬ জুন রাত ৮টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাসিন্দা খোতেজা বেগমকে তার ঘরে ঢুকে তারই আপন বড় ছেলে ফখরুল রাজু (৩৫) ও পুত্রবধূ মানিকা স্বপ্না (৩০) সম্পত্তি জন্য মারধর করেন। একপর্যায়ে ছেলে ও ছেলে বউ সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের করে।

এ সময় খোতেজা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তার ছোটো ছেলে রাকিব হোসেন আহত অবস্থায় তার মাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ভুক্তভোগী খোতেজা বেগমর ছেলে মো. রাকিব হোসেন (২৪) বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত ফখরুল রাজু ও তার স্ত্রী মানিকা স্বপ্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কারি কর্মকর্তা লক্ষ্মীপুর সদর থানার এস আই শাহিনুর ইসলাম বলেন, মামলার প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

  • সর্বশেষ