শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে গরু ব্যবসায়ীর নিকট থেকে প্রায় ৭ লক্ষ টাকা ছিনতাই

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ফিল্মি স্টাইলে কুপিয়ে এক গরু ব্যবসায়ীর নিকট থেকে নগদ ৬ লক্ষ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। আহত গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

সোমবার (৮ জুন) সকালে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. এনায়েতুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও থানায় দেয়া মামলাসূত্রে জানা যায়, জেলার রায়গঞ্জ উপজেলার তেলিজনা গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর  রাজ্জাক রোববার কাজিপুর উপজেলার সোনামুখী হাটে  গরু বিক্রি করেন। বিকেলে আরও দুই ব্যবসায়ীসহ তিনি সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। হাজরাহাটি বাজারে ব্যবসায়ীদের গাড়ি পৌছালে ওৎ পেতে থাকা তিনজন দুষ্কৃতকারী একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছে গাড়ির গতিরোধ করে। এরপর চাইনিজ কুড়াল দিয়ে আব্দুর রাজ্জাককে এলোপাথারী কুপিয়ে জখম করে।

এসময় তার নিকটে থাকা ও্ই তিন ব্যবসায়ীর মোট ৬ লক্ষ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত চরভানুডাঙ্গা রোডে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহত রাজ্জাকের সাথে থাকা অন্য গরু ব্যবাসীয়রা তাকে উদ্ধার করে  চিকিৎসার ব্যবস্থা করেন। রাতেই ওই ব্যবসায়ীর সাথে থাকা আরেক ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।  

ঘটনাস্থলের এক ব্যবসায়ী জানান, আমরা কিছু বুঝে ওঠার আগেই তিনজন লোক মোটরসাইকেল থামিয়ে সিএনজির তিন লোককে মারধর করা শুরু করে। তারা কিলঘুষি ও পরে কোপ দেয়। ভয়ে দোকান ঘরের আড়ালে যাই। কয়েক সেকেন্ড পরেই মোটরসাইকেল নিয়ে ওই তিন দুষ্কৃতকারি চলে যায়। এই ঘটনায় আমরা আতঙ্কে আছি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান জানান, ফোন পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। থানায় মামলা নেয়া হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলামান রয়েছে।

  • সর্বশেষ