শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগমারায় ওসি (তদন্ত)-এর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

ইফতেখার আলম বিশাল, স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা থানার ওসি (তদন্ত) কমলেশ দাসের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি টেবিলের সামনে বসে এক হাজার টাকার নোটের একটি গুচ্ছ ওসি তদন্ত কমলেশ দাসের হাতে দিলেন। পরে সেই টাকা একটি মানিব্যাগে রাখতে দেখা যায়। ভিডিওটি ঘুষ লেনদেনের বলে দাবি করছেন অভিযোগকারীরা। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলায় অবৈধ পুকুর খনন ও মাটি পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকায় পুকুর খনন ও মাটি বিক্রির সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে নিয়মিত অর্থ নেওয়া হতো। টাকা না দিলে এক্সকাভেটর (ভেকু) মেশিনের ব্যাটারি খুলে থানায় নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী।

অভিযোগকারীদের দাবি, উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান পুকুর খনন প্রকল্প থেকে বিঘাপ্রতি নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় করা হতো। এছাড়া পুরাতন পুকুর সংস্কারের ক্ষেত্রেও অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে।

Advertisement

এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ওসি (তদন্ত) কমলেশ দাস অভিযোগ অস্বীকার করে বলেন, “ভিডিওটি কেউ শয়তানি করে ধারণ ও প্রচার করেছে। বিষয়টি আমার স্পষ্ট মনে নেই। এটি মেসের খাবার বাবদ টাকা হতে পারে, যা ম্যানেজার দিয়ে থাকবেন।”

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে ওসি (তদন্ত) কমলেশ দাসকে ক্লোজড করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ