শিরোনাম
◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী ◈ ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৩৮ ◈ ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ ◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের ◈ বেনাপোলে বিদ্যুৎ বিভ্রাটে মারা গেল ১৫ কোটি টাকার পাবদা মাছ! ◈ ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয় ◈ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগের আহ্বান মন্ত্রীর ◈ স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বের হতে হবে : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুর শহরের নিজ বাসভবনে চন্দ্রগঞ্জ উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, গত ১৭ বছর লক্ষ্মীপুরসহ দেশের মানুষ উন্নয়ন ও বঞ্চনার শিকার হয়েছে। সেই অবস্থা থেকে বের হয়ে এসে এখন উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে বর্তমান সরকার।
তিনি বলেন, “কেউ যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকারের বিশেষ নজর রয়েছে। ইউনিয়নভিত্তিক উন্নয়ন করা হবে এবং চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে, চাইলে উন্নয়ন সম্ভব।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ্যানি আরও বলেন, দেশের ও এলাকার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমালোচনার সুযোগ না দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

এ সময় তিনি লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন। পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিআরডিবির চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ভুঁইয়া, অ্যাডভোকেট হাফিজুর রহমান, হারুনুর রশিদ ব্যাপারী, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • সর্বশেষ