শিরোনাম
◈ ‘অভিযোগ পেলেই ব্যবস্থা’, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: মন্ত্রী-এমপিদেরও ছাড় নয়, হুঁশিয়ারি তারেক রহমানের ◈ ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভ্রান্তি, আবেদন করে রিজেক্ট হচ্ছেন অনেকে, জুন শেষে চালুর আশায় ঢাকা ◈ জ্বালানি সংকটের শঙ্কা নেই: মে মাসে আমদানি ৫ লাখ টনের বেশি ◈ ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা–কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির ঘোষণা হাইকোর্টের ◈ বাংলা‌দে‌শের কা‌ছে টেস্ট হা‌রের পর পাকিস্তান দলকে আইসি‌সি মোটা অঙ্কের জরিমানা কর‌লো ◈ হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু ◈ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে ধ্বংস হচ্ছে ফসল, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন ◈ মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা ◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও) ◈ উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বাজেটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : আগামী বাজেটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আয়োজিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী সুমন বলেন, পরিবেশবান্ধব ও আধুনিক শিক্ষা পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার এ উদ্যোগ নিচ্ছে এবং এটি প্রধানমন্ত্রীর কমিটমেন্টের অংশ। তিনি জানান, শতবর্ষী প্রতিষ্ঠান হিসেবে ভিক্টোরিয়া কলেজের জন্য বিশেষ উন্নয়ন প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

কলেজটির জিয়া অডিটোরিয়ামের নাম অতীতে মুছে ফেলার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ১৯৯৩ সালে বেগম খালেদা জিয়া কলেজটিকে একটি বাস উপহার দিয়েছিলেন, যা এখনও ভিক্টোরিয়া কলেজের বাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে আরও বাস দেওয়ার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে কুমিল্লার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং বেগম খালেদা জিয়ার আমলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ৫০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। বর্তমান সরকারও সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি কুমিল্লাকে বিভাগ ঘোষণার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কৃষিনির্ভর অঞ্চল হিসেবে কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রয়োজন। কুমিল্লার জন্য ইতোমধ্যে উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস হয়েছে এবং ওয়াসা গঠনের প্রক্রিয়াও চলমান রয়েছে। এসব প্রতিষ্ঠান কার্যকর হলে পরিকল্পিতভাবে মহানগর এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান মন্ত্রী।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সিনিয়র সহ-সভাপতি মো. আমিরুজ্জামান আমির এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়