শিরোনাম
◈ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ ◈ এসএসসি পরীক্ষার বিশেষ ১৪ নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ এপ্রিল-মার্চ অর্থবছর: কর্মপন্থা নির্ধারণে ৫ সদস্যের কমিটি গঠন ◈ ৪৯ মি‌লিয়‌নে বি‌ক্রি হ‌লো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল  ◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী ◈ ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৩৮ ◈ ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ ◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় গোলাপশা আক্তার (১৭) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে পরিবারের সদস্যরা তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য ডাকতে গেলে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গোলাপশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। 

নিহত গোলাপশা উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চরপাড়া এলাকার ছৈয়দ মিস্ত্রীর মেয়ে। তিনি রুমখাঁ পালং ইসলামীয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত একটি বিষয় নিয়ে গোলাপশা মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, কিছুদিন আগে মনির মার্কেট এলাকার মামুনের ছেলের সঙ্গে গোলাপশা বাড়ি থেকে চলে গিয়েছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে আনেন। এরপর থেকেই পরিবারে অস্থিরতা চলছিল বলে জানান স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন সিকদার বলেন, গোলাপশা তার বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়ে। পরিবারের দাবি এটি আত্মহত্যা। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়। 

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ