শিরোনাম
◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৯:২৮ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা-মাকে ছাড়ায় ২০ শিশুকে ফেরত দিল ভারত

আজিজুল হক, বেনাপোল (যশোর) : ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে চলমান অভিযানে আটক হওয়া ৫ থেকে ১০ বছর বয়সী ২০ বাংলাদেশি শিশুকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে। 

বুধবার সন্ধ্যায় ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা শিশুদের বাড়ি নড়াইল, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়। 
বেনাপোল ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের আনুষ্ঠানিকতা শেষে শিশুদের গ্রহণ করেছে তিনটি মানবাধিকার সংস্থা। এর মধ্যে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ৫ জন, জাস্টিস অ্যান্ড কেয়ার ৬ জন এবং রাইটস যশোর ৯ জন শিশুর দায়িত্ব নেয়।

পুলিশ ও মানবাধিকার কর্মিরা জানায়, বিভিন্ন সময়ে পরিবারের সঙ্গে সীমান্ত পেরিয়ে তারা ভারতে গিয়েছিল। সাম্প্রতিক সময়ে ভারতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হলে তাদের পরিবারের সদস্যরা দেশে ফেরার প্রস্তুতি নেন। এ সময় কেউ কেউ দেশে ফিরতে পারলেও অনেক শিশু ভারতীয় পুলিশ ও বিএসএফের হাতে আটক হয়। পরে আদালতের নির্দেশে শিশুদের বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠানের আশ্রয়ে রাখা হয়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশ সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা শিশুদের মধ্যে কেউ এক বছর, কেউ ছয় মাস আগে আটক হয়েছিল।

Advertisement

দেশে ফিরে আসা এক শিশু জানায়, তার মা, বাবার সাথে ফিরছিল। পুলিশ মা ও আমাকে ধরেছিল। বাবা পালিয়ে গিয়েছিল। এখন আমি একাই দেশে ফিরছি। 

শিশুদের নিতে আসা স্বজন রহিমা জানান, ভারতে ধরপাকড়ের কারণে দেশে ফেরার সময় তার মেয়ে,জামায় ও নাতনি আটক হয়েছিল। এখন কেবল নাতনি ফিরছে।

রাইটস যশোরের কাউন্সিলর বজলুর রহমান বলেন, শিশুদের প্রয়োজনীয় আইনি সহায়তা, কাউন্সেলিং ও পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে শিশুদের মানবাধিকার সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ