শিরোনাম
◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৮:২৬ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলীয় সিদ্ধান্তের আগে প্রার্থী ঘোষণা করলে সাংগঠনিক ব্যবস্থা: জয়নুল আবেদিন ফারুক

নোয়াখালী প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্তের পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে প্রার্থী ঘোষণা না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে নিজ ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান।

জয়নুল আবেদিন ফারুক এমপি বলেন, নোয়াখালী-২ আসনের অন্তর্ভুক্ত প্রতিটি ইউনিয়নের সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ- দলীয় সিদ্ধান্তের আগে কেউ যেন নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা না করেন। যদি কেউ এমন কাজ করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমপি আরও বলেন, একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দলকে বিভক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে দলীয় ঐক্য নষ্ট হয় এবং সংগঠন দুর্বল হয়ে পড়ে।

তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।

  • সর্বশেষ