শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে বিষক্রিয়ায় ৪০ শিক্ষার্থী হাসপাতালে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে একটি বিদ্যালয়ের শৌচাগারে বিষের বোতল ভেঙে অন্তত ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার মুলাডলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থরা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্কুল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বিদ্যালয়ের শৌচাগারের ভেতরে একটি বিষের বোতল ভেঙে যায়। এতে পুরো এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। প্রথমে দুই শিক্ষার্থী অসুস্থ হলেও ধীরে ধীরে এর সংখ্যা বাড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত স্কুলে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রানি জানান, ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নেন।

এদিকে শিক্ষার্থীদের অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। তিনি অসুস্থ শিশুদের শয্যাপাশে যান এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের পরামর্শ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, মূলত শৌচাগারে বিষের বোতল ভেঙে যাওয়ায় এই বিষক্রিয়া তৈরি হয়। বর্তমানে সব শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছে।

  • সর্বশেষ