শিরোনাম
◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ◈ ধর্মীয় কার‌ণে মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকা‌পে ম্যাচ সেরার আলাদা পুরস্কার   ◈ রাজধানীজুড়ে কালিমাখচিত সাদা পতাকা, কারা লাগাচ্ছে জানে না পুলিশ, উদ্দেশ্য নিয়ে তদন্তে প্রশাসন ◈ লিও‌নেল মে‌সি ইতিহাসের সেরা: নেদারল‌্যান্ডস তারকা ডি ইয়ং

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে প্রাইভেট ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট : ৯৫ হাজার টাকা জরিমানা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশধিত-২০১০) এর  ধারা ৬(গ) অনুযায়ী ঝুঁকিপূর্ণ বর্জ্য, (ক্লিনিক্যাল বর্জ্য) উৎপাদনের দায়ে ৪ টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। বুধবার (১৩মে) সকালে থেকর দুপুর পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে প্রথমে মেইন বাসস্ট্যান্ডের পাশে  অবস্থিত ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালকে ২৫ হাজার টাকা,মধুগঞ্জ বাজারে অবস্থিত উপমা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, মেইন বাসস্ট্যান্ডে অবস্থিত সুমন ক্লিনিককে ৫০ হাজার টাকা এবং একই স্থানে অবস্থিত সিটি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার শান্ত কুমার ঘোষ, ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মারুফ বিল্লাহ, কালীগঞ্জ থানার এস আই সিরাজ হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়