শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও)

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৮:২৪ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে অবৈধ মাছের গুদামে অভিযান, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজার তদারকি জোরদারে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ঐতিহ্যবাহী হাজী শরীয়তুল্লাহ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল।

অভিযানকালে “রুপালী ফিস” নামের একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অনিবন্ধিতভাবে মাছ মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক হারুন সরকারকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৯ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ও নিবন্ধন ছাড়া মাছ সংরক্ষণ ও বাজারজাত করার অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান।

  • সর্বশেষ