শিরোনাম
◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ◈ ধর্মীয় কার‌ণে মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকা‌পে ম্যাচ সেরার আলাদা পুরস্কার   ◈ রাজধানীজুড়ে কালিমাখচিত সাদা পতাকা, কারা লাগাচ্ছে জানে না পুলিশ, উদ্দেশ্য নিয়ে তদন্তে প্রশাসন

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

মিজান লিটন : দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ১৬ মে চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এই সফরসূচি অনুযায়ী, সকালে ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। পথে কুমিল্লার বরুড়ায় পথসভায় অংশ নেওয়ার পর তিনি শাহরাস্তিতে “খোদ খাল” এবং চাঁদপুর সদরের “বিশ্ব খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়া এবং সন্ধ্যায় জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মঙ্গলবার (১২ই মে) চাঁদপুর-৩ (সদর-হাইচর) আসনের সংসদ ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক,জেলা প্রশাসক,পুলিশ সুপার সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা স্থানটি পরিদর্শন করেন।

জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সাজসজ্জা, তোরণ নির্মাণ এবং প্রচার কার্যক্রম চলছে। নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এ সময় স্থানীয় সাংসদ চাঁদপুরের উন্নয়নের জন্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,চাঁদপুরের উন্নয়নের জন্য তরুণ প্রজন্মের কর্মসংস্থানের জন্য আমরা সকল এমপিরা ইতিপূর্বে প্রধানমন্ত্রীকে একটি ইপিজেটের কথা বলেছি। চাঁদপুরের মানুষকে যেন বিশুদ্ধ পানি খাওয়াতে পারি শিক্ষা ব্যবস্থা যেমন মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ চাঁদপুরের সকল উন্নয়নের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো।

আপনারা শুধু দোয়া করেন আল্লাহতালা যেন আকাশটাকে ভালো রাখে। প্রধানমন্ত্রী যেন যেন চাঁদপুরে এসে সুন্দর ভাবে এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়