শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও)

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘদিন পর মেরামত ও সংস্কার হচ্ছে সরিষাবাড়ী হাসপাতালের ওয়ার্ড ও স্থাপনা : স্বস্তিতে রোগীরা

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : অবশেষে মেরামত করা হচ্ছে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী-পুরুষ ওয়ার্ডসহ বিভিন্ন স্থাপনার। ৫০ শয্যার হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে কোন সংস্কার ও মেরামত না হওয়ায় চরম দূর্ভোগে ছিলেন রোগীরা। বিষয়টি নজরে আসার পর স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম এমপির সহায়তায় মেরামত কাজ শুরু করা হয়। 

হাসপাতাল সূত্রে জানা যায়, এ উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সহ পার্শ্ববর্তী মাদারগঞ্জ, কাজিপুর, ধনবাড়ি উপজেলার একাংশের মানুষ প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসে সরিষাবাড়ী হাসপাতালে। গড়ে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে এ হাসপাতালে চিকিৎসা নিতে আসে ৩ থেকে ৪ শতাধিক মানুষ। দীর্ঘদিন ধরে কোন সংস্কার ও মেরামত কাজ না করায় ও চিকিৎসক সংকটের কারনে ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি জানার পর তাৎক্ষণিক ভাবে হাসপাতাল মেরামত ও সংস্কারের নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম এমপি। স্থানীয় এমপির নির্দেশনায় হাসপাতালের নারী ও পুরুষ ওয়ার্ড, রোগীদের জন্য খাবার তৈরির রান্না ঘরসহ বিভিন্ন স্থাপনার সংস্কার ও মেরামত কাজ শুরু করা হয়। ফলে স্বস্তি ফিরেছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী বলেন, স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামিম এমপির নির্দেশায় হাসপাতালটিতে সংস্কার ও মেরামতের কাজ চলমান আছে। এটি হাসপাতালের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। এই কাজ গুলো শেষ হলে এলাকার মানুষ ও চিকিৎসা নিতে আসা রোগীরা উপকৃত হবে পাশাপাশি আমাদের সেবার মানও বৃদ্ধি পাবে। 

  • সর্বশেষ