শিরোনাম
◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাখরাবাদ এমডিকে এমপি মনির চৌধুরীর হুঁশিয়ারি : চুরির গ্যাস লাইনের হিসাব চাইলে একজনেরও চাকরি থাকত না

শাহাজাদা এমরান, কুমিল্লা স্টাফ রিপোর্টার : গ্যাস সংযোগের সংকট ও দীর্ঘদিনের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, যেসব এলাকায় নিয়মিত বিল নেওয়া হলেও স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না, সেসব এলাকার গ্রাহকদের বিল স্থগিত করতে হবে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টা ৪০ মিনিটে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাপাপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিস অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখকে উদ্দেশ করে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, “১৫ দিনের মধ্যে আমাকে জানান। লাইন কাটার দরকার নাই। যাদের গ্যাস দিতে পারছেন না, তাদের বিল স্থগিত করুন।”

এ সময় তিনি আরও কঠোর ভাষায় বলেন, “যে চুরির গ্যাস লাইন দিছেন, এসবের হিসাব চাইলে একজনেরও চাকরি থাকত না। আমি হিসাব চাইলে কবর থেকে উঠিয়ে এনে হিসাব নেব।” এমপি অভিযোগ করেন, অনেক এলাকায় নিয়মিত বিল আদায় করা হলেও গ্রাহকরা কাঙ্ক্ষিত গ্যাস
সুবিধা পাচ্ছেন না। এতে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। তিনি বলেন, “গ্যাস না দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিল আদায় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেসব এলাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, সেখানে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

সভায় তিনি ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখকে দ্রুত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করার নির্দেশ দেন।

  • সর্বশেষ