শিরোনাম
◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে মামলা করায় বৃদ্ধকে মারপিট করলেন বিএনপি নেতা কর্মীরা

আজিজুল ইসলামঃ যশোরের বাঘারপাড়ায় আদালতে বিচারাধীন  জমিতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা জবরদখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকসহ অন্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৪ মে) দুপুরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের আন্ধারকোটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আন্ধারকোটা গ্রামের বাসিন্দা লিটন কুমার বৈরাগী বাদী হয়ে চার জনের নাম উল্লেখ্য করে থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, আন্ধারকোটা গ্রামের শরৎ বৈরাগীর ছেলে দীপক কুমার বৈরাগী, অন্তাইখোলা গ্রামের আব্দুল গনি মোল্যার ছেলে রওশন মোল্যা, জয়নাল বিশ্বাসের ছেলে জমির বিশ্বাস ও দশপাখিয়া গ্রামের লুৎফর খাঁর ছেলে শিমুল খাঁ। এর মধ্যে জমির বিশ্বাস ৫ নম্বর ওয়ার্ড (আন্ধারকোটা-অন্তাইখোলা) বিএনপির সভাপতি ও শিমুল খাঁ ধলগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, আন্ধারকোঠা গ্রামের বাসিন্দা লিটন কুমার বৈরাগী দাবি করেন, তার চাচাতো ভাই দীপক কুমার বৈরাগীর কাছ থেকে প্রায় এক বছর আগে ১০৩ নং অন্তাইখোলা মৌজায় আর এস ১৫৬৯ দাগে ১.৬৬ শতক ও ১৫৭৩ দাগে ৯.১৬ শতক জমির মধ্যে ২২.৬৬ শতক জমি ক্রয়ের বিষয়ে আলোচনা চলছিল। পরে ওই জমি গত ৮ এপ্রিল ১৬৩৪ নং কবলা দলিলে অন্তাইখোলা গ্রামের রওশন মোল্যার ছেলে ইলিয়াস হোসেনের কাছে রেজিষ্ট্রি করে দেন। এ ঘটনায় লিটন কুমার বৈরাগী ২৬ এপ্রিল যশোর সিভিল জজ আদালতে পাঁচ লাখ ছাব্বিশ হাজার পঞ্চাশ টাকা জমা দিয়ে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলাটি বিচারাধীন রয়েছে।

এ নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে লিটনের বাড়িতে প্রবেশ করে তার পরিবারের সদস্যদের গালিগালাজ করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় লিটন প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। পরে তার বাবা বিনয় বৈরাগী (৭০) কে মারধর করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম (তদন্ত) জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ