শিরোনাম
◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে পু‌লি‌শের অ‌ভিযা‌নে ১৪৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে শাহ আলম (৫২) না‌মে ১ জনকে ১ হাজার‌ ৪৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৫ মে ) সকাল সা‌ড়ে ছয়টার সময় বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ জলদী এলাকায় বাঁশখালী থানার মূল গেইটের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্টে তল্লাশীকালে একটি ব্যাটারিচালিত অটোরিক্সাযোগে আগত ১ জন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে কক্সবাজারের উখিয়া থানা এলাকার রাজাপালং ইউপির কুতুপালং, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ ইস্ট, ব্লক-ই এর মৃত ফজল আহমদ ও মৃত দুলাই এর পুত্র

শাহ আলম (৫২) পরিহিত লুঙ্গির কোচায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৪৩৮ (এক হাজার চারশত আটত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন ব‌লে বাঁশখালী থানা পু‌লিশ জানান।

  • সর্বশেষ