কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে শাহ আলম (৫২) নামে ১ জনকে ১ হাজার ৪৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে ) সকাল সাড়ে ছয়টার সময় বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ জলদী এলাকায় বাঁশখালী থানার মূল গেইটের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্টে তল্লাশীকালে একটি ব্যাটারিচালিত অটোরিক্সাযোগে আগত ১ জন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে কক্সবাজারের উখিয়া থানা এলাকার রাজাপালং ইউপির কুতুপালং, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ ইস্ট, ব্লক-ই এর মৃত ফজল আহমদ ও মৃত দুলাই এর পুত্র
শাহ আলম (৫২) পরিহিত লুঙ্গির কোচায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৪৩৮ (এক হাজার চারশত আটত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে বাঁশখালী থানা পুলিশ জানান।