শিরোনাম
◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ১৩ জনের বিরুদ্ধে মামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন (৫৯) কে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাতে জখম করার ঘটনায় মামলা হয়েছে। গত রোববার (৩ মে) রাতে হামলার শিকার আহতের ভাই সান্তাহারের বাসিন্দা আজিজুল হক রাজা বাদী হয়ে পৌরসভা এলাকার রাজু, শুভ, নীরবসহ ১৩ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামী করে সান্তাহার রেলওয়ে থানায় এই মামলা দায়ের করেন। এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।

রেলওয়ে থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (২ মে) দুপুরে সান্তাহার রেলগেট এলাকার পুরাতন সুইচ কেবিনের সামনে রেলওয়ের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় বিএনপির সহ সভাপতি ইকবাল হোসেনের সাথে পৌরসভার হলুদঘর ও ইয়ার্ড কলোনী এলাকার এসএম সামার রাজু, শুভ, নীরবসহ বেশ কয়েকজন যুবকের বাকবিতন্ডা ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ মামলার এজাহারভুক্ত আসামীরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বিএনপি নেতা ইকবাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে তার পেটে অস্ত্রের আঘাতে মারাত্মক জখম করে আহত করে। পরে স্থানীয়রা আহত ইকবাল হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় গত রোববার রাতে হামলার শিকার ইকবাল হোসেনের ভাই বাদি হয়ে সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় হত্যা চেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

  • সর্বশেষ