শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে ঘাতক ট্রাকের নিচে পিষ্ট বৃদ্ধ, ঘণ্টাব্যাপি সড়ক অবরোধ

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাট সদর উপজেলায় পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ট্রাকের নিচে চাপা পড়ে মনছের আলী (৬৩) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎শুক্রবার (১ মে) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনছের আলী ওই এলাকার মৃত পয়ের উল্ল্যাহর ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয় সূত্র।‎

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ সকালেও মনছের আলী তার বাড়ির পাশের মরিচ ক্ষেতের মরিচ গাছ তদারকি করতে গিয়েছিলেন। এসময় রংপুর থেকে লালমনিরহাট অভিমুখী একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-২১৭৭) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়

Advertisement

দুর্ভাগ্যবশত, ক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকা মনছের আলী ট্রাকটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎​দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগন উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তারা নিরাপদ সড়কের দাবিতে এবং ঘাতক ট্রাকটির বেপরোয়া গতির প্রতিবাদে তারা লালমনিরহাট-রংপুর মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে সড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে সাধারণ যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন।

‎পরবর্তীতে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

‎​লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। ​নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ​পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ