শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৮:০৩ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভের ইনানীতে লেনদেনকালে ৫০ কেজি গাঁজা সহ এক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটক বোরহান উদ্দিন (২৪) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মঙ্গলবার মধ্যরাতে উখিয়াত মেরিন ড্রাইভ সংলগ্ন মোহাম্মদ শফিরবিল এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করার খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযানে গেলে উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন সন্দেহজনক লোক কৌশলে পালানোর জন্য দৌঁড় দেয়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশীর এক পর্যায়ে মেরিন ড্রাইভের পাশে জঙ্গলে কয়েকটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায়  ৫০ কেজি গাঁজা। এসব গাঁজার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।

আটক মাদক পাচারকারির বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ