শিরোনাম
◈ বজ্রপাতে ১২ বছরে প্রাণ গেল ৩৮৬০ জনের, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল ◈ মেসির রেকর্ড গড়া গোলে টানা তিন জয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার ◈ গোলশূন্য ড্রয়ে গ্রুপসেরা কলম্বিয়া, রানার্সআপ পর্তুগাল ◈ গলায় ইট বেঁধে কুকুর নদীতে নিক্ষেপ: প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’ ◈ ভারতের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লে সেটা হবে আমা‌দের জন‌্য স্পেশাল: আয়ারল‌্যান্ড অধিনায়ক ◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ২ হাজার ১৮৫ কেন্দ্রে শুরু হলো হাম-রুবেলার টিকা কার্যক্রম, চলবে ১০ মে পর্যন্ত

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’।

সোমবার (২০ এপ্রিল) সকালে জেলা সদর হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ১০ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, লক্ষ্মীপুর জেলায় এই ক্যাম্পেইনের আওতায় মোট ২ লাখ ৯৪ হাজার ২০৫ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে লক্ষ্মীপুর জেলা জুড়ে  মোট ২১৮৫টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬টি স্থায়ী ও ২১৭৯টি অস্থায়ী। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা প্রদান করা হবে।

সদর হাসপাতালে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, পরিবার পরিকল্পনা উপপরিচালক নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক, প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, সদর হাসপাতালে আরএমও ডা. অরুপ পালসহ আরও অনেকেই।

সদর হাসপাতালে টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে শিশুদের টিকা দেওয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

এ সময় সিভিল সার্জন নিজ নিজ এলাকার নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়