শিরোনাম
◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা ◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ১১:৫৬ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সংকট মোকাবিলায় ধৈর্যের আহ্বান চীফ হুইপের, ‘৩০ লাখ কোটি টাকা পাচারের’ অভিযোগ

মনিরুল ইসলাম : দেশের বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম। তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ায় দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পড়েছে।

শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-তে আয়োজিত বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ বলেন, “বিগত সরকার দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে। এমনকি একজন সাবেক মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন এবং আরেকজন দুই লাখ কোটি টাকা লুট করেছেন।” বিদ্যুৎ খাতেও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “লক্ষাধিক কোটি টাকা লুট করেও সংশ্লিষ্টদের দায়মুক্তি দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে সরকার অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। “ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে অনর্থক সমালোচনা না করে সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে,”—যোগ করেন তিনি।

অনুষ্ঠানে সম্মিলিত যাদুশিল্পী সংস্থার সভাপতি মিনহাজুর রহমান যুবরাজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শেখ রেজাউদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান এবং ম্যাজিক আইকন আলী রাজ।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ