শিরোনাম
◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ১২:৫২ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের ঘটনা নিয়ে সংসদে দেয়া বক্তব্যের জন্য কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাওয়ায় এনসিপি’র পূর্ব নির্ধারিত অনুষ্ঠানস্থলে কর্মসূচি দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। আজ শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করবে তারা।

এরআগে সেখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা করার কর্মসূচি দিয়েছিলো। কওমি ছাত্র ঐক্য পরিষদ নেতা হাফেজ আবদুল খালেক এই কর্মসূচি ঘোষণা করে জানান, শুক্রবার রাতে আমরা এনসিপি’র বিরুদ্ধে মিছিল ও গণসমাবেশ করেছিলাম। আমাদের ৩টা দাবি ছিলো। এরমধ্যে সংসদে যে মিথ্যাচার করেছে সেজন্য হাসনাত আব্দুল্লাহকে ক্ষমা চাইতে হবে। লাইভে এসে ক্ষমা চাইতে হবে। পরবর্তীতে সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়ার জনগণের ব্যাপারে যে মিথ্যাচার করেছেন সেজন্য ক্ষমা চাইতে হবে এবং তা প্রত্যাখ্যান করতে হবে। কিন্তু একটা দাবিও মানেননি। সেজন্য আমরা আজকে আমাদের কর্মসূচি ঘোষণা করছি।
এরআগে গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে ‘এনসিপি বয়কট’—এই স্লোগানে মিছিল-সমাবেশ করেছে মাদ্রাসা ছাত্ররা। তাতে আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি’র পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না দেয়ারও হুঁশিয়ারি দেয়া হয়।

জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহর দেয়া বক্তব্যের প্রতিবাদে কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে এই মিছিল সমাবেশ হয়। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে এমপি হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সমালোচনা করে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় আজ শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপি’র পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) হাসনাত আব্দুল্লাহ সংসদে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারে ব্যর্থতার বিষয়ে সমালোচনা করেন।

 

  • সর্বশেষ