শিরোনাম
◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ভবন নির্মাণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর রড লুট, গ্যারেজ ভাঙচুর

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভবন নির্মাণে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর গ্যারেজে হামলা, ভাঙচুর ও নির্মাণাধীন ভবনের রড লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী রোটারিয়ান মো. সিদ্দিক বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এছাড়া একই ঘটনায় গ্যারেজে মালিক গ্যারেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আদালতে ৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন৷

ভুক্তভোগী সিদ্দিক সোমবার (২০ এপ্রিল) সকালে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এর আগে শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘুলি সড়কস্থ এলাকায় এ ঘটনা ঘটে। বাদী সিদ্দিক বিল্ডিং বিলাস এস এস মেটাল এন্ড থাই অ্যালুমিনিয়ামের স্বত্বাধিকারী ও লক্ষ্মীপুর রোটারি ক্লাবের সদস্য।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. সিদ্দিক কয়েক ধাপে মান্দারী-দিঘুলী সড়কস্থ এলাকায় প্রায় ৮ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমিতে একটি গ্যারেজ ছিল এবং একই স্থানে নতুন করে ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের দাবি করা চাঁদা না দেওয়ায় রাতের আধারে তারা সেখানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা নির্মাণাধীন ভবনের রড লুট করে নিয়ে যায় এবং বিভিন্ন নির্মাণ সামগ্রী পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। এছাড়া গ্যারেজে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে ভুক্তভোগীর উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে এবং নির্মাণকাজ ব্যাহত হয়েছে। এজাহারে নাছির উল্যা, লিটন ভূঁইয়া, ফয়সাল, আব্দুল লতিফসহ মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মো. সিদ্দিক অভিযোগ করেন, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে এবং তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। তিনি প্রশাসনের মাধ্যমে ঘটনার ন্যায়বিচার প্রার্থনা করেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

  • সর্বশেষ