শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০৫:১৩ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে হাত বেঁধে সিগারেটের সেঁকা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৮০০ টাকা চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে হাত বেধেঁ, সিগারেটের সেঁকা দেওয়ার অভিযোগ উঠেছে এক মুদি দোকানীর বিরুদ্ধে। শহরের দক্ষিন মার্কাস মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে ওই দুই শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নির্যাতিত শিশুদের একজন হচ্ছে সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার আবদুস সহিদের ছেলে মুজাহিদ হোসেন (৯)। সে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। অপর শিশুটি ভবানীগঞ্জে চরউভূতি এলাকার জিয়াউল হকের ছেলে জিহান হোসেন (১২)। সে মাদ্রাসার হেফজু বিভাগের শিক্ষার্থী।  

পুলিশ, নির্যাতিত শিশু ও স্বজনরা জানায়, শহরের মার্কাস মসজিদ এলাকায় মুদি ব্যবসা করছেন মনির হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার দোকান থেকে ৮০০ টাকা চুরি হয়। এই টাকা চুরির অভিযোগে মুজাহিদ হোসেন ও জিহান হোসেনকে ধরে বেদম মারধর করেন মনির হোসেনসহ আরও কয়েকজন। পরে চোর ধরেছে বলে প্রচারণা চালিয়ে দুই শিশুর হাত বেধেঁ আরও নির্যাতন করা হয়। এক পর্যায়ে জিহান হোসেনের মুখে সিগারেটের ছেঁকা দেওয়া হয়। পরবর্তীতে দুই শিশুর পরিবারকে খবর দেয় অভিযুক্ত মনির হোসেন। পরিবারের লোকজনের কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে দুই শিশুকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এরপর দুই শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তাদের স্বজনরা জানায়, অন্যায়ভাবে চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে হাত বেঁধে নির্যাতন করা হয়েছে। তারা চুরির সাথে জড়িত নয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

Advertisement

অভিযুক্ত ব্যবসায়ী মনির হোসেন জানান, আমার দোকানের ক্যাশ থেকে ৮০০ টাকা চুরি করে নেয় তারা। চুরির বিষয়টি স্বীকারও করেছে। হাত বেঁধে নয়, একটি থাপ্পড় দিয়েছি। এর বেশি কিছু জানিনা।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম বলেন, দুই শিশুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এছাড়া এক শিশুর মুখে সিগারেটের ছেঁকাও রয়েছে। তবে তাদের দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। অবজারভেশনে রাখা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরি করলে প্রচলিত আইনে বিচার হবে। কিন্তু আইন নিজ হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। নিজ হাতে আইন তুলে নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ