শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ১১:০৮ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক মো. আলাউল হকসহ চার নেতা পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার তাঁরা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পঠিয়েছেন। দুটি আলাদা পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণে দলের সব পদ থেকে অব্যহতি নেয়ার কথা উল্লেখ করেছেন।

পদত্যাগ করা অন্যরা হলেন- এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্ববায়ক শেখ ওলিউল ইসলাম কাফি, যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

এদিকে পদত্যাগপত্রের দুটি অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠানো হয়েছে।

Advertisement

আলাউল হক সাংবাদিকদের বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আমি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পরছিনা। এ জন্য পদত্যাগপত্র জমা দিয়েছি।

তবে সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল সরাসরি দলের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে বলেন: আমরা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাই আমরা পতদ্যাগের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ,২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তাকেই আহ্বায়ক করে গঠন করা হয় জেলা আহ্বায়ক কমিটি।

  • সর্বশেষ