শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতা দিবসে গীতা পাঠে জামায়াত এমপির নিষেধাজ্ঞা, নির্দেশ মানলেন না ইউএনও

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের বিরুদ্ধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করা যাবে না বলে নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানকে মোবাইল ফোনে তিনি এ নির্দেশনা দেন।

ইউএনও আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এমপির এমন নির্দেশনা না মেনেই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পবিত্র কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করানো হয়।

ইউএনও সাংবাদিকদের জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের অনুষ্ঠানে শুধুমাত্র কোরআন তিলাওয়াত করতে হবে, গীতা পাঠ করানো যাবে না। কয়েকদিন আগে মোবাইল ফোনে ইউএনওকে কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির ও এমপি অধ্যাপক মুজিবুর রহমান এমন নির্দেশনা দেন। এরপর গতকাল ২৫ মার্চ সকালে গণহত্যা দিবস পালন উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেনসহ বিএনপির নেতারা।

এসময় উপজেলা জামায়াত আমিরকে উদ্দেশ করে ইউএনও নাঈমা খান বলেন, ‘এমপি স্যার তো গীতা পাঠ করতে নিষেধ করেছেন। তাহলে আমরা কী করব?’ এমন প্রশ্নের জবাবে উপজেলা জামায়াতের আমির ইউএনওকে বলেন, ‘রাষ্ট্রীয় নিয়মে যেটা আছে সেটাই করবেন।’ 

এরপর আজ বৃহস্পতিবার তানোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করা হয়।

জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন বলেন, ‘ইউএনও সাহেবকে এভাবে বলেননি এমপি সাহেব।

তিনি ধর্মীয় অনুষ্ঠানে গীতা পাঠ করা যাবে না বলেছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ করতে নিষেধ করেছিলেন এটি সঠিক নয়।’

এ বিষয়ে এমপি অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্য নিতে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান সাংবাদিকদের বলেন, ‘এমপি স্যার মোবাইল করে মহান স্বাধীনতা দিবসে গীতা পাঠ করা যাবে না বলে নির্দেশ দেন কয়েকদিন আগে। কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠান রাষ্ট্রীয় নিয়মে পালন করতে হবে।

এ কারণে কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান করা হয়েছে।’

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়