শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছে।

বিজিবি জানিয়েছে, ওই রোহিঙ্গা যুবক আশ্রয় শিবির থেকে বে-আইনিভাবে বের হয়ে সীমান্তে নাফ নদীর শূণ্যরেখায় মাছ ধরতে গিয়েছিল।

বৃহস্পতিবার দুপুর পৌণে ১ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্তে নাফ নদীর শূণ্যরেখায় এ ঘটনা ঘটে বলে জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

আহত মোহাম্মদ শহীদুল (২৫) উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।

Advertisement

স্থানীয়দের বরাতে লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, দুপুরে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে নাফ নদীর শূণ্যরেখায় মোহাম্মদ শহীদুল সহ আরও কয়েকজন রোহিঙ্গা মাছ ধরছিল। এক পর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহীদুল গুরুতর আহত হয়।

“বিস্ফোরণের ঘটনায় শহীদুলের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।“

তিনি জানান, ঘটনার পর সেখানে উপস্থিত লোকজন আহত যুবককে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। 

  • সর্বশেষ