শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৪:১৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় স্ত্রী-ছেলেসহ পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত নারী হাসপাতালে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক নারী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মো. কামাল হোসেন (৬০) থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার স্ত্রী ও একমাত্র ছেলে এই ঘটনায় ভিকটিম। দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে একই এলাকায় বসবাস করে আসছেন তারা। অভিযুক্তরা প্রায়ই এলাকায় বিভিন্ন ব্যক্তির সঙ্গে ঝগড়াঝাঁটিতে জড়ায় বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় ৫-৬ মাস আগে ময়লা ফেলা সংক্রান্ত বিষয় নিয়ে তার ছেলের সঙ্গে অভিযুক্তদের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত ২৫ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে তার ভাতিজা তানিমের সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তানিমকে মারধর করে।

এ সময় কামাল হোসেনের ছেলে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে চিৎকার শুনে তার স্ত্রী এগিয়ে গেলে অভিযুক্তদের একজন ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে গুরুতর জখম করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

Advertisement

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় কামাল হোসেনকেও মারধর করা হয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত নারী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভুক্তভোগীর দাবি, ঘটনার পর অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ