শিরোনাম
◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে নারীকে কুপিয়ে হত্যা ১৩জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-৫

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মামলা প্রত্যাহার না করায় ক্ষিপ্ত হয়ে আসামী ও তার লোকজন দেশীয় ধারালো অস্ত্রে দিয়ে বাদি তার স্বামী-সন্তানকে কুপিয়ে জখম ও বসতবাড়িতে ভাঙচুর করেছে। হামলায় বাদি উম্মে হাফিজা বাড়িতে বেড়াতে আসা তার ছোট বোন উম্মে হাবিবা উর্মি (৩৬) কে ধাওয়া করে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নারীসহ ৫জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনার আগের মামলার বাদি উম্মে হাফিজা বাদি হয়ে একই গ্রামের নারীসহ ১৩জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় হত্যা মামলা দায়ের করলে একই গ্রামের দেলোয়ার হোসেন ওরফে কহির ফকির, তার স্ত্রী আরজিনা বেগম, দুলালী বেগম, আইয়ুব হোসেন ও এখলাস হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামে ২০২৫ সালের ২৬ আগষ্ট পুর্বশক্রার জেরে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের ছেলে ফয়সাল তালুকদার লিটনের ছেলে ফারসিদ তালুকদারকে একই গ্রামের সিরাজুল ইসলাম, এখলাস হোসেন ও কহির ফকিরসহ তাদের লোকজন মিলে পথরোধ করে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় ফারসিদ তালুকদারের মা উম্মে হাফিজা বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে চার্জশীট দাখিল করলে আদালত আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এদিকে সেই মামলাটি তুলে নেয়ায় জন্য আসামী ও তার লোকজন বাদিনী উম্মে হাফিজা তার স্বামীসহ পরিবারের লোকজনকে নানা ভাবে হুমকি দিয়ে আসছিল।

গত শুক্রবার সন্ধ্যায় ইফতার শেষে ওই মামলার বাদিনীর স্বামী ফয়সাল তালুকদার লিটন বাজারে যাবার সময় কহির ফকিরের বাড়ির সামনে পৌঁছামাত্র ওঁৎ পেতে থাকা আগের মামলার আসামী দেলোয়ার ওরফে কহির ফকির, এখলাছ, আইয়ুব আলীসহ বেশ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে মারপিটে গুরুত্বর জখম করে। খবর পেয়ে লিটনের স্ত্রী. ছেলে ফারসিদ তালুকদার, মেয়ে নুসরাত জাহান নিহা ও বেড়াতে আসা বাদিনীর ছোট বোন উম্মে হাবিবা উর্মি তাকে রক্ষা করতে এগিয়ে আসলে হামলাকারিরা তাদের উপড় চড়াও হয়ে মারপিট করতে লাগলে তারা পালিয়ে জনৈক শফিকুল ইসলামের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে ধাওয়া করে তাদেরকে কুড়াল, হাসুয়া ও লাঠি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। হামলায় বাদিনী উম্মে হাফিজা তার স্বামী ফয়সাল ইসলাম তালুকদার লিটন, তার ছেলে ফারসিদ তালুকদার, মেয়ে নুসরাত জাহান নিহা, ও বোনের বাড়িতে বেড়াতে আসা উম্মি হাবিবা উর্মি মারাত্মক জখমপ্রাপ্ত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে  প্রথমে আদমদীঘি হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বোনের বাড়িতে বেড়াতে আসা উম্মে হাবিবা উর্মি রাত ১১ টায় মারা যায়। আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে আসার সুযোগে হামলাকারিরা বাদিনীর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটায়।

এ ঘটনায় গত শনিবার (২১) মার্চ দুপুরে নিহতের বোন উম্মে হাফিজা বাদি হয়ে আদমদীঘি থানায় ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা উপ পরিদর্শক আব্দুর রহমান বলেন, অপর আসামীদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়