শিরোনাম
◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে অকটেনশূন্য চার ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা

এ.এফ.এম মমতাজুর রহমান : আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: চারটি ফিলিং স্টেশনে তীব্র অকটেন সংকট দেখা দিয়েছে বগুড়ার আদমদীঘিতে। ফলে পেট্রল নিতে আসা মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে । এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সরেজমিন দেখা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আসা মানুষের দীর্ঘ লাইন থাকলেও অকটেন সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। যদিও ডিজেল ও পেট্রলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবু অকটেন না থাকায় বিপাকে পড়েছেন যানবাহন চালকরা।

ভুক্তভোগী মোটরসাইকেলচালক তোফায়েল হোসেন লিটন জানান, তার মোটরসাইকেলের জন্য অকটেন প্রয়োজন হলেও তা না পেয়ে বাধ্য হয়ে পেট্রল নিতে হচ্ছে। সেটি নিতেও রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। অকটেনের ইঞ্জিনে পেট্রল ব্যবহার করলে গাড়ির ইঞ্জিনের দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা রয়েছে।

ফিলিং স্টেশন-সংশ্লিষ্টরা জানান, আদমদীঘি উপজেলার মুরইলে জয় ফিলিং স্টেশন, সান্তাহার পূর্ব ঢাকা রোড এলাকায় আশা ফিলিং স্টেশন, পৌর শহরে আনিকা ফিলিং স্টেশন ও বাইপাস মোড়ে হামিম ফিলিং স্টেশন রয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে এই ৪টি ফিলিং স্টেশনে অকটেনের চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত মজুদ শেষ হয়ে গেছে। পাশাপাশি ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় সংকট আরো তীব্র হয়েছে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশনগুলোতে পেট্রল সরবরাহেও সীমা নির্ধারণ করা হয়েছে। মোটরসাইকেলে সর্বোচ্চ ২০০ টাকা এবং প্রাইভেট কারে সর্বোচ্চ ৫০০ টাকার পেট্রল দেওয়া হচ্ছে। দ্রুত অকটেন সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়