শিরোনাম
◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম কর্মদিবসেই কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করলেন প্রশাসক

নোয়াখালী প্রতিনিধি: ঈদ-পরবর্তী সময়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসেই কঠোর অবস্থান নিলেন নোয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ। মঙ্গলবার সকাল ৮টা ৫২ মিনিটে জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন কক্ষে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং অফিসের কার্যক্রম, সুবিধা-অসুবিধা ও বিদ্যমান সমস্যার বিষয়ে অবগত হওয়ার চেষ্টা করেন।

অফিস সময় সকাল ৯টার পর যারা উপস্থিত হয়েছেন, তাদের পৃথকভাবে ডেকে কারণ জানতে চান প্রশাসক। এ সময় তিনি প্রথমবারের মতো সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের শৃঙ্খলাভঙ্গ হলে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

প্রথম কর্মদিবসের অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ বলেন, তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, কর্মনিষ্ঠা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। দেশের উন্নয়ন ও জনকল্যাণে শ্রম ও মেধাভিত্তিক দায়িত্বশীলতার জায়গা থেকে প্রয়োজনীয় সব ধরনের ত্যাগ স্বীকারে তিনি প্রস্তুত বলেও জানান।

তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্যসহ জেলার সকল জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সহযোগিতায় নোয়াখালী জেলা পরিষদকে একটি কার্যকর ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা করেন।

  • সর্বশেষ