শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে খোলা বাজারে পেট্রোল বিক্রির অপরাধে দোকান মালিক কে জরিমানা, ১৮৩ লিটার পেট্রোল জব্দ

এম, এ কুদ্দুস,  বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে খোলা বাজারে জ্বালানি তেল (পেট্রোল) বিক্রির অপরাধে ১৮৩ লিটার পেট্রোল জব্দসহ  এক দোকান মালিক কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার বিকালে  উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে অভিযান চালিয়ে জ্বালানি তেল (পেট্রোল) বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় নুরুজ্জামান মানিক (৪৫) নামের এক দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দকৃত পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত জনসাধারণের নিকট বিক্রি করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। এসময় ধর্মপুর ফরেস্ট বিট অফিসার মহসীন আলী, স্থানীয় ওয়ার্ড সদস্য আবু সুফিয়ানসহ বিরল থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

  • সর্বশেষ